About Us | আমাদের কথা

আমাদের শুরুর গল্প দেড় বছর আগে আমাদের যাত্রা শুরু হয়েছিল ‘Blaze Bags’ এবং ‘Blaze Footwear’ নাম নিয়ে। শুরুতে আমাদের ফোকাস ছিল শুধুমাত্র রাফ-অ্যান্ড-টাফ ব্যাগ আর আরামদায়ক জুতোর দিকে। আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় এই দেড় বছর সফলভাবে পার করার পর, আমরা আমাদের ব্র্যান্ডের নাম পরিবর্তন করে শুধু ‘Blaze’ রেখেছি।

নাম পরিবর্তনের কারণ নামটা ছোট করার মূল কারণ হলো, সামনে আমরা আপনাদের জন্য আরও অনেক নতুন নতুন পণ্য নিয়ে আসতে যাচ্ছি। আপনাদের সাপোর্টেই Blaze আস্তে আস্তে বড় হচ্ছে।

আমাদের কাজের মূল নিয়ম সামনে আমরা যত বড়ই হই না কেন, আমাদের কাজের মূল ফর্মুলা কখনো বদলাবে না। আমাদের প্রথম কাজ হলো যেকোনো প্রোডাক্ট আগে নিজেরা ব্যবহার করে এক্সপেরিয়েন্স করা। জিনিসটা টেকে কিনা, এর কোয়ালিটি কেমন—সেগুলো নিয়ে আমরা নিজেরা শতভাগ সন্তুষ্ট হলেই কেবল ফোকাস করি কীভাবে একদম রিজনেবল প্রাইসে সেই ভালো প্রোডাক্টটা আপনাদের হাতে পৌঁছে দেওয়া যায়।

আমাদের ওপর ভরসা রাখার জন্য এবং এই পথচলায় সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন!